অনাস্থার মুখে পদত্যাগ চন্দননগর পুরনিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের
চন্দননগর, ১৪ মে (হি. স.) : চন্দননগর পুরনিগমের অভ্যন্তরীণ রাজনৈতিক ডামাডোলে বড়সড় রদবদল ঘটে গেল। অবশেষে বৃহস্পতিবার পদত্যাগ করলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। তৃণমূল কংগ্রেসেরই ২১ জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীর কাছে ডেপুটি মেয়রের প্রতি অনাস্থা প্রকা
অনাস্থার মুখে পদত্যাগ চন্দননগর পুরনিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের


চন্দননগর, ১৪ মে (হি. স.) : চন্দননগর পুরনিগমের অভ্যন্তরীণ রাজনৈতিক ডামাডোলে বড়সড় রদবদল ঘটে গেল। অবশেষে বৃহস্পতিবার পদত্যাগ করলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। তৃণমূল কংগ্রেসেরই ২১ জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীর কাছে ডেপুটি মেয়রের প্রতি অনাস্থা প্রকাশ করে, তাঁকে অপসারণের দাবি জানিয়ে একটি চিঠি জমা দিয়েছিলেন। নিজেদের দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে এই তীব্র বিরোধিতা ও অনাস্থা তৈরির পরেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন মুন্না আগরওয়াল।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই পুরনিগমের অন্দরে মেয়র ও ডেপুটি মেয়রের অনুগামী কাউন্সিলরদের মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছিল। এই ২১ জন কাউন্সিলর ডেপুটি মেয়রের কাজের ধরনে অসন্তোষ প্রকাশ করে তাঁকে পদ থেকে সরানোর দাবি তোলেন। বিষয়টি নিয়ে দলীয় স্তরে আলোচনা চললেও, অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর পরিস্থিতির গুরুত্ব বিচার করে পদত্যাগই শ্রেয় বলে মনে করেছেন তিনি। এই পদত্যাগের ফলে চন্দননগর পুরনিগমের প্রশাসনিক স্তরে নতুন কাউকে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। মুন্না আগরওয়ালের পদত্যাগের পর এখন শহরবাসীর নজর আগামী দিনে পুরবোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande