“নিজের কাজে নিষ্ঠা থাকলে সাফল্য কেউ রুখতে পারবে না”, মন্তব্য তথাগতর
কলকাতা, ১৫ মে (হি স): “এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রামকৃষ্ণ মিশনের স্কুলগুলির অসাধারণ সাফল্য দুটি স্পষ্ট ইঙ্গিত দেয়। প্রথমত, নিজের কাজে নিষ্ঠা থাকলে সাফল্য কেউ রুখতে পারবে না। মঠ-মিশনের মহারাজেরা এই নিষ্ঠা রাখেন ও ছাত্রদের মধ্যে তা সঞ্চারিত ক
“নিজের কাজে নিষ্ঠা থাকলে সাফল্য কেউ রুখতে পারবে না”, মন্তব্য তথাগতর


কলকাতা, ১৫ মে (হি স): “এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রামকৃষ্ণ মিশনের স্কুলগুলির অসাধারণ সাফল্য দুটি স্পষ্ট ইঙ্গিত দেয়। প্রথমত, নিজের কাজে নিষ্ঠা থাকলে সাফল্য কেউ রুখতে পারবে না। মঠ-মিশনের মহারাজেরা এই নিষ্ঠা রাখেন ও ছাত্রদের মধ্যে তা সঞ্চারিত করেন।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “সিপিএম শিখিয়েছিল, ওসব কিছুর দরকার নেই, পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মমতা শিখিয়েছেন, যেখান থেকে পার খাবলা মেরে টাকা কর।

দ্বিতীয় যে জিনিসটা মহারাজের শিখিয়েছেন তা হল, ধর্মের প্রেরণা ছাড়া কোন মহৎ কাজ হবে না। এ সম্বন্ধে সিপিএম আর তৃণমূলের কি মানসিকতা তা নিশ্চয়ই বুঝিয়ে বলার দরকার নেই।”

প্রসঙ্গত, রামকৃষ্ণ মিশনের সাফল্যের ধারা অব্যাহত উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও। ১৪ মে প্রকাশিত উচ্চ মাধ্যমিক মেধাতালিকায় নাম রয়েছে মোট ৬৪ জনের। তার মধ্যে ৩৫ জন পড়ুয়াই রাজ্যের দু’টি রামকৃষ্ণ মিশনের ছাত্র। বাকিদের মধ্যে নাম রয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের এক ছাত্রীর। মিশনের এই উজ্জ্বল ফল প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন তথাগতবাবু।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande