ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, চাইলেন সামগ্রিক উন্নয়ন
ফলতা, ১৯ মে (হি.স.): ফলতা পুনর্নির্বাচনে বড় চমক। মঙ্গলবার শেষ হচ্ছে ভোটপ্রচার। তার কয়েক ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠক করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির
ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, চাইলেন সামগ্রিক উন্নয়ন


ফলতা, ১৯ মে (হি.স.): ফলতা পুনর্নির্বাচনে বড় চমক। মঙ্গলবার শেষ হচ্ছে ভোটপ্রচার। তার কয়েক ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠক করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গীরের ঘোষণা, ‘‘আমি এই ভোটে লড়ছি না।’’ যদিও এই সিদ্ধান্তের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনও নির্দেশ রয়েছে কি না, তা পরিষ্কার করেননি ‘পুষ্পা’ জাহাঙ্গীর খান।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর বলেন, ‘‘ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’’ যদিও মনোনয়ন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা না করলেও ইভিএমে জাহাঙ্গীরের নামেই বোতাম থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande