
কলকাতা, ২১ মে (হি.স.): হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত অভিষেক বন্দোপাধ্যায়কে রক্ষাকবচ দিলো কলকাতা হাই কোর্ট। ৩১ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ৩১ জুলাই পর্যন্ত এই রক্ষাকবচ থাকবে। তবে অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে এবং পুলিশ নোটিস পাঠালে হাজিরা দিতে হবে। হাই কোর্টের অনুমতি ব্যতীত অভিষেক বিদেশে যেতে পারবেন না। কোর্টের পর্যবেক্ষণ, এক জন সাংসদ এবং একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের কাছ থেকে এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ