ভোট পরবর্তী অশান্তি রুখতে বাংলায় ২০ জুন পর্যন্ত থাকছে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কলকাতা, ২১ মে (হি. স.) : ভোট মিটলেও এখনই পশ্চিমবঙ্গ থেকে সরছে না কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন পরবর্তী অশান্তি রুখতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত বাংলায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ে
ভোট পরবর্তী অশান্তি রুখতে বাংলায় ২০ জুন পর্যন্ত থাকছে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী


কলকাতা, ২১ মে (হি. স.) : ভোট মিটলেও এখনই পশ্চিমবঙ্গ থেকে সরছে না কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন পরবর্তী অশান্তি রুখতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত বাংলায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এই সিদ্ধান্তের কথা রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজি-কে জানানো হয়েছে। জানা গিয়েছে, গত ১৬ মে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর কেন্দ্রের কাছে অক্টোবর ২০২৬ পর্যন্ত বাহিনী রাখার আবেদন জানিয়েছিল। তবে কেন্দ্র আপাতত জুন মাস পর্যন্ত অনুমোদন দিয়েছে।মোতায়েন থাকা বাহিনীর মধ্যে থাকছে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি সিআইএসএফ, ৫০ কোম্পানি আইটিবিপি এবং ৫০ কোম্পানি এসএসবি।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বাহিনীর আবাসন, যাতায়াত, পরিবহন ও অন্যান্য লজিস্টিকস সংক্রান্ত সমস্ত দায়িত্ব রাজ্য সরকারকেই বহন করতে হবে।ওয়াকিবহাল মহলের মতে, ভোট পরবর্তী সম্ভাব্য হিংসা ও অশান্তি রুখতে কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande