সরকারি কর্মীদের মতপ্রকাশের অধিকার খর্বের চেষ্টা, মুখ্যসচিবের নির্দেশিকার তীব্র বিরোধিতা পিএসকেইউ-এর
কলকাতা, ২১ মে (হি.স.): রাজ্য সরকারি কর্মচারীদের মতপ্রকাশের অধিকার খর্ব করার অভিযোগ তুলে মুখ্যসচিবের সাম্প্রতিক নির্দেশিকার তীব্র বিরোধিতা করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (পিএসকেইউ)। সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশীষ দাস বৃহস্পতিবার এক বিবৃতিতে স
মুখ্য সচিবের তরফেও প্রকাশিত নির্দেশনামাটি


কলকাতা, ২১ মে (হি.স.): রাজ্য সরকারি কর্মচারীদের মতপ্রকাশের অধিকার খর্ব করার অভিযোগ তুলে মুখ্যসচিবের সাম্প্রতিক নির্দেশিকার তীব্র বিরোধিতা করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (পিএসকেইউ)। সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশীষ দাস বৃহস্পতিবার এক বিবৃতিতে স্পষ্ট জানান, গত ১৯ মে প্রকাশিত মুখ্যসচিবের ১৩৯-সিএস/২০২৬ নম্বর সার্কুলারটি আসলে রাজ্য সরকারি, আধা-সরকারি এবং বিভিন্ন স্বশাসিত সরকারি সংস্থার কর্মীদের স্বাধীন মতামত প্রকাশের অধিকারকে আরও সঙ্কুচিত করার এক পরিকল্পিত প্রচেষ্টা। অবিলম্বে এই বিতর্কিত আদেশনামা প্রত্যাহারের দাবি জানিয়েছে কর্মচারী সংগঠনটি।

​সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংবিধানের ৩০৯ নম্বর ধারা অনুযায়ী সরকারি কর্মচারীদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার নির্ধারণের জন্য একটি পৃথক ও সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি তারা দীর্ঘ দিন ধরে জানিয়ে আসছে। কিন্তু স্বাধীনতার পর কোনো সরকারই সেই পথে হাঁটার সদিচ্ছা দেখায়নি বলে অভিযোগ ইউনিয়নের।

​পিএসকেইউ-এর দাবি, ঔপনিবেশিক আমলের পুরনো প্রশাসনিক রীতিনীতি চাপিয়ে না দিয়ে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করা হোক। এই লক্ষ্যে রাজ্য বিধানসভায় অবিলম্বে একটি উপযুক্ত ও যুগোপযোগী আইন আনার দাবিতে তারা সরব হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande