
কলকাতা, ২৫ মে (হি.স.): নির্ধারিত সময়ের আগেই সোমবার ভোর ৫ টায় চিংড়িঘাটায় গার্ডার স্থাপনের কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। এই কাজে বর্তমান রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা ছিল বলেও দাবি করা হয়। দীর্ঘ দিন মেট্রো রেলের চিংড়িঘাটা ক্রসিং এর এই কাজটি নানা কারণে আটকে ছিল। পর পর দু'টি সপ্তাহান্তে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই অঞ্চলে যান চলাচলও স্বাভাবিক ভাবে শুরু হয়েছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সক্রিয় সহযোগিতায় সোমবার সকালে নির্ধারিত সময়ের আগেই ভোর ৫টায় চিংড়িঘাটায় গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। চিংড়িঘাটা ক্রসিং-এর এই অসমাপ্ত কাজটি সম্পন্ন করার জন্য পরপর দুটি সপ্তাহান্তে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের অনেক আগেই ভোর ৫টায় যান চলাচল বন্ধ তুলে নেওয়া হয় ও ই.এম. বাইপাস বরাবর স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ