বালি পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার তৃণমূল নেতা, ১৪ দিনের জেল হেফাজত
বুনিয়াদপুর, ২৮ মে (হি.স.) : পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় ফের আর্থিক কেলেঙ্কারি ও বালি পাচারের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা। পুলিশি অভিযানে ধৃত ওই নেতার নাম নিত্যাশিষ মজুমদার ওরফে মনুয়া। তিনি বংশীহারী পঞ্চায়েত সম
বালি পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার তৃণমূল নেতা, ১৪ দিনের জেল হেফাজত


বুনিয়াদপুর, ২৮ মে (হি.স.) : পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় ফের আর্থিক কেলেঙ্কারি ও বালি পাচারের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা। পুলিশি অভিযানে ধৃত ওই নেতার নাম নিত্যাশিষ মজুমদার ওরফে মনুয়া। তিনি বংশীহারী পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ পদে আসীন এবং এলাকার হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকা থেকে বেআইনি ভাবে বালি পাচারের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অবশেষে তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃত তৃণমূল নেতা নিত্যাশিষ মজুমদারকে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। শুনানির পর উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের (বিচারবিভাগীয় হেফাজত) নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande