পুলিশি ব্যবস্থায় পারদর্শিতা ও জবাবদিহিতা আবশ্যিক : রাষ্ট্রপতি
গ্যাংটক, ২৮ মে (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার গ্যাংটকে সিকিম পুলিশকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াস পুলিশ কালার’ প্রদান করেন। এই অনুষ্ঠানে সিকিম পুলিশের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পুলিশকে অবশ্যই নাগরিকদের সহযোগী ও পথপ্রদর্
গ্যাংটকে রাষ্ট্রপতি


গ্যাংটক, ২৮ মে (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার গ্যাংটকে সিকিম পুলিশকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াস পুলিশ কালার’ প্রদান করেন। এই অনুষ্ঠানে সিকিম পুলিশের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পুলিশকে অবশ্যই নাগরিকদের সহযোগী ও পথপ্রদর্শক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি এটা জেনে সন্তোষ প্রকাশ করেন যে, সিকিম পুলিশ তাদের পেশাদার আচরণ এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে সিকিমের জনগণের স্নেহ ও সম্মান অর্জন করেছে।

রাষ্ট্রপতি বলেন, পুলিশকে নাগরিকদের সহযোগী ও পথপ্রদর্শক হতে হবে। এই ভূমিকা পালন করলে জনসাধারণ ও পুলিশের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে। পুলিশ যখন জনগণের সমস্যা বুঝবে এবং সহায়তা করবে, তখন সমাজে নিরাপত্তা ও আইনের প্রতি শ্রদ্ধাও বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি আরও বলেন, নতুন প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অপরাধ সংঘটনের পদ্ধতিও পরিবর্তিত হচ্ছে। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, হ্যাকিং এবং ডিপফেকের মতো নতুন নতুন প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এই নতুন প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করার জন্য পুলিশকে অবশ্যই সর্বাধুনিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল তদন্তে পারদর্শী হতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande