খননের সময় মাটির নীচে মিলল জীবন্ত বোমা, সেনার হাতে তুলে দিল পুলিশ
জব্বলপুর, ৩০ মে (হি.স.) : মধ্যপ্রদেশের জব্বলপুরে ডুমনা বিমানবন্দরের কাছে গদেরি গ্রামে বাড়ি নির্মাণের জন্য খননকাজ চলাকালীন মাটির নীচে চাপা পড়ে থাকা একটি জীবন্ত বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়
খননের সময় মাটির নীচে মিলল জীবন্ত বোমা, সেনার হাতে তুলে দিল পুলিশ


জব্বলপুর, ৩০ মে (হি.স.) : মধ্যপ্রদেশের জব্বলপুরে ডুমনা বিমানবন্দরের কাছে গদেরি গ্রামে বাড়ি নির্মাণের জন্য খননকাজ চলাকালীন মাটির নীচে চাপা পড়ে থাকা একটি জীবন্ত বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে খামারিয়া থানার পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে সেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গদেরি গ্রামের বাসিন্দা সুনীল যাদবের প্লটে বাড়ি তৈরির কাজ চলছিল। পিলারের জন্য প্রায় ৩ থেকে ৪ ফুট গভীর খননের সময় শ্রমিকদের নজরে আসে লোহার মতো একটি সন্দেহজনক বস্তু। প্রথমে সেটিকে লোহার স্ক্র্যাপ বলে মনে হলেও কাছ থেকে পরীক্ষা করে বোমা বলে সন্দেহ হয়। এরপরই বাড়ির মালিক পুলিশকে খবর দেন।

মাটির নীচে বোমা উদ্ধারের খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে খবর দেয়।

পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া বস্তুটি একটি জীবন্ত ইউএক্সও বোমা। এর ওজন ১২ কিলোগ্রামেরও বেশি এবং বিস্ফোরণ ঘটলে প্রায় ৫০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞরা বোমাটি নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande