
কলকাতা, ৩০ মে (হি.স.): শনিবার গোয়া রাজ্যের ৩৯তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষে গোয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি লেখেন— গোয়ার বাসিন্দাদের শুভেচ্ছা।
অন্যদিকে, এই দিনটিকে কেন্দ্র করে গোয়ার রাজধানী পানাজি শহরের 'কলা আকাদেমি'-তে মূল কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩৯তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের এই মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দেশের উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান।
প্রসঙ্গত, দীর্ঘ সংগ্রামের পর ১৯৮৭ সালের আজকের এই দিনটিতেই (৩০ মে) গোয়া দমন ও দিউ থেকে পৃথক হয়ে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। সেই সঙ্গে ভারত প্রজাতন্ত্রের ২৫তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। বিগত চার দশকের ব্যবধানে, একদা স্বাধীনতার দাবিতে সরব হওয়া গোয়া আজ শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের হাত ধরে সমগ্র দেশের মাটিতে ভারতবর্ষের অন্যতম এক অগ্রণী ও প্রগতিশীল রাজ্য হিসেবে নিজের স্থান সুপ্রতিষ্ঠিত করেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত