গোয়ার প্রাণবন্ত সংস্কৃতি ও সমৃদ্ধ পরম্পরা সুবিদিত : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): গোয়ার প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, গোয়ার প্রাণবন্ত সংস্কৃতি ও সমৃদ্ধ পরম্পরা সুবিদিত। শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধান
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): গোয়ার প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, গোয়ার প্রাণবন্ত সংস্কৃতি ও সমৃদ্ধ পরম্পরা সুবিদিত। শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, গোয়ার প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ মুহূর্তে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা। গোয়ার প্রাণবন্ত সংস্কৃতি, সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং উদার হৃদয়ের মানুষেরা সুবিদিত।

প্রধানমন্ত্রী মোদী আরও জানান, এই দিনটি তাঁদের সকলকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করারও একটি সুযোগ, যাঁরা রাজ্যের অগ্রগতি ও পরিচয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। গোয়া যেন সমৃদ্ধি লাভ করতে থাকে এবং একটি বিকশিত ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক গোয়াবাসীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande