উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সুপরিচিত গোয়া : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): গোয়ার শনিবার ৪০-তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮৭ সালের এই দিনেই গোয়া পূর্ণ রাষ্ট্রের মর্যাদা লাভ করেছিল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গোয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি লেখেন, গোয়া শুধ
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): গোয়ার শনিবার ৪০-তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮৭ সালের এই দিনেই গোয়া পূর্ণ রাষ্ট্রের মর্যাদা লাভ করেছিল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গোয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি লেখেন, গোয়া শুধু নিজস্ব সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তরিক আতিথেয়তার জন্যই নয়, শিক্ষা, প্রযুক্তি, স্টার্টআপ এবং স্থায়ী উন্নয়নের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সুপরিচিত। অন্যদিকে গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এদিন পানাজিতে এক অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande