সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির সূচনা বাঁকুড়ায়
বাঁকুড়া, ৩০ মে (হি.স.) : সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাকরণ কর্মসূচির সূচনা হল শনিবার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে এই কর্মসূচি শুরু হয
সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির সূচনা বাঁকুড়ায়


বাঁকুড়া, ৩০ মে (হি.স.) : সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাকরণ কর্মসূচির সূচনা হল শনিবার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়। তারই অংশ হিসেবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি তাঁর কন্যাকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। তাঁর কন্যার হাতেই প্রতীকীভাবে টিকাকরণ কর্মসূচির সূচনা হয়।

এদিন বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালেও সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিংহ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম দিন আটজন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের মতে, এই টিকা ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করবে এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande