
কলকাতা, ৩১ মে (হি.স.): একটি চারতলা বাড়ি থেকে উদ্ধার হল যুগলের দেহ। রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে গল্ফ গ্রিন থানা এলাকার অরবিন্দ নগরে। কী ভাবে এই দু'জনের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিন গল্ফ গ্রিন থানা এলাকার অরবিন্দ নগরের একটি চারতলা বাড়ি থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার হয়। রবিবার দুপুরে ওই বাড়ি থেকে প্রথমে এক তরুণীর দেহ উদ্ধার হয়। পরে এক যুবকের দেহও পাওয়া যায়। ঘর থেকে প্রচুর নেশার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। কী ভাবে তাঁদের মৃত্যু হল, পুলিশ তার তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ