রাজ্যে ভোট-পরবর্তী হিংসা ও লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদে সরব এসইউসিআই (কমিউনিস্ট), বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ
কলকাতা, ৬ মে (হি. স.) : নির্বাচনের পর রাজ্য জুড়ে হিংসা ও অশান্তির অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানাল এস ইউ সি আই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বুধবার এক বিবৃতিতে দাবি করেছেন, “একদিকে বিজেপি নেতারা শান্তির আশ্বাস দিচ্ছেন, অন্য
রাজ্যে ভোট-পরবর্তী হিংসা ও লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদে সরব এসইউসিআই (কমিউনিস্ট), বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ


কলকাতা, ৬ মে (হি. স.) : নির্বাচনের পর রাজ্য জুড়ে হিংসা ও অশান্তির অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানাল এস ইউ সি আই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বুধবার এক বিবৃতিতে দাবি করেছেন, “একদিকে বিজেপি নেতারা শান্তির আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু ও সাধারণ মানুষের উপর আক্রমণ, অগ্নিসংযোগ, লুটপাট অব্যাহত রয়েছে।”

​দলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই বহু জায়গায় গরিব মানুষের বস্তি উচ্ছেদ করা হচ্ছে এবং বুলডোজার চালানো হচ্ছে। এই পরিস্থিতিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেও উল্লেখ করেছেন তিনি।

​এ দিন বিবৃতিতে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে লেনিনের মূর্তি ভাঙার ঘটনা। ভট্টাচার্যের কথায়, “বিশ্বের শোষিত মানুষের মুক্তি আন্দোলনের অন্যতম নেতা লেনিনের মূর্তি ভাঙা এবং তাতে গেরুয়া আবীর মাখানো অত্যন্ত লজ্জাজনক। এর নিন্দা জানানোর ভাষা নেই।”

​এই সব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হিংসা বন্ধের দাবি তুলেছে দলটি। একই সঙ্গে, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছে তারা।

​এর পরিপ্রেক্ষিতেই আগামী ৭ মে কলকাতায় লেনিন মূর্তির পাদদেশে অন্যান্য বামপন্থী দলের সঙ্গে যৌথ ভাবে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এস ইউ সি আই (কমিউনিস্ট)। এর পাশাপাশি, রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে যে, এই ধরনের হামলা ও মূর্তি ভাঙার ঘটনার বিরুদ্ধে গণতান্ত্রিক ও সচেতন মানুষদের সোচ্চার হওয়া প্রয়োজন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande