
কলকাতা, ৬ মে (হি. স.) : বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার রাজ্য সচিবালয় নবান্নে পৌঁছে প্রথম দফায় পরিদর্শন ও দ্বিতীয় দফায় বৈঠকে বসেন। সঙ্গে ছিলেন মহিলা মোর্চার সম্পাদিকা শশী অগ্নিহোত্রী। এদিকে, ভোট-পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালের সঙ্গে এক বৈঠকে যোগদান করেন শমীক। অবিলম্বে তা বন্ধ করতে এদিন হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সেই সঙ্গে শমীক সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে, আগামী ৯ মে অর্থাৎ ২৫শে বৈশাখ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে। সময় সকাল ১০টা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত