
কলকাতা, ৬ মে (হি.স.): আগামী ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন সরকার ও মুখ্যমন্ত্রীর শপথ। তার আগে ব্রিগেড গ্রাউন্ডে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তাও অনেকটাই আঁটোসাঁটো করা হচ্ছে। এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-সহ শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডল সিপি-১) ডিপি সিং বলেন, এই মাঠটি বেছে নেওয়া হয়েছে, তাই আমাদের প্রধান কাজ হলো ভিআইপি মঞ্চটি কোথায় হবে, মঞ্চের কোন দিকে থাকবে এবং ভিআইপি যান চলাচল কেমন হবে, তা ঠিক করা। এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানার জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। এরপর আমাদের একটি বৈঠক হবে, যেখানে সমস্ত সংস্থাকে ডাকা হবে এবং তারপর আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ