৩ জুলাই শুরু অমরনাথ যাত্রা, এবার জোরদার করা হচ্ছে নিরাপত্তা
নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): খুব বেশি সময় আর বাকি নেই, আগামী ৩ জুলাই থেকে শুরু হবে এই বছরের অমরনাথ যাত্রা। আসন্ন অমরনাথ যাত্রাকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। শুক্রবারই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বর
৩ জুলাই শুরু অমরনাথ যাত্রা, এবার জোরদার করা হচ্ছে নিরাপত্তা


নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): খুব বেশি সময় আর বাকি নেই, আগামী ৩ জুলাই থেকে শুরু হবে এই বছরের অমরনাথ যাত্রা। আসন্ন অমরনাথ যাত্রাকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। শুক্রবারই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে পুণ্যার্থীদের সুরক্ষা এবং গোটা যাত্রাপথে নজরদারি আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই বছর তীর্থযাত্রী, নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবকদের তথ্য আগাম সংগ্রহ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হবে। ‘পহেচান’ অ্যাপের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। যাত্রাপথে খাবার বিক্রি বা বিতরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। নিরাপত্তার স্বার্থে ৫৭ দিনের যাত্রাকালীন গোটা রুটকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ফলে এ বছর হেলিকপ্টার পরিষেবা থাকবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande