যোগ শান্ত মনে দীর্ঘ সময় কাজ করতে অনুপ্রাণিত করে, মন্তব্য জে পি নাড্ডার
নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগ অনুশীলনে মগ্ন হলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে, রবিবার সকালে দিল্লিতে যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা। নানা ধরনের
যোগ অনুশীলনে মগ্ন জগৎ প্রকাশ নাড্ডা


নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগ অনুশীলনে মগ্ন হলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে, রবিবার সকালে দিল্লিতে যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা। নানা ধরনের যোগাভ্যাস করেন তিনি। পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যোগ শান্ত মনে দীর্ঘ সময় কাজ করতে অনুপ্রাণিত করে।

যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরে নাড্ডা এদিন বলেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ২০১৪ সালের ১১ ডিসেম্বর, রাষ্ট্রসংঘ প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। প্রায় ১৯০টি দেশ এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল এবং তখন থেকেই আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করে আসছি। যোগব্যায়াম মানসিক জাগরণ ঘটায় এবং শান্ত চিত্তে দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য আমাদের অনুপ্রাণিত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande