জলন্ধরে যোগ অনুশীলনে নিতিন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
জলন্ধর, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন রবিবার সকালে পঞ্জাবের জলন্ধরে যোগ অনুশীলন করেন। নানা ধরনের যোগাভ্যাস করেন তিনি। পরে নিতিন নবীন বলেন, আন্তর্জাতিক যোগ দিবস আমাদের কেবল স্বীকৃতিই দেয় না, বরং
জলন্ধরে যোগ অনুশীলনে নিতিন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান


জলন্ধর, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন রবিবার সকালে পঞ্জাবের জলন্ধরে যোগ অনুশীলন করেন। নানা ধরনের যোগাভ্যাস করেন তিনি। পরে নিতিন নবীন বলেন, আন্তর্জাতিক যোগ দিবস আমাদের কেবল স্বীকৃতিই দেয় না, বরং বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রণী ভূমিকা সম্পর্কে আমাদের মধ্যে উদ্দীপনাও জাগিয়ে তোলে। এখন আমরা দেশের ডিজিটাল বিপ্লব, স্টার্টআপ ও ইউনিকর্ন এবং উদ্ভাবন নিয়ে কথা বলছি; আর ভারতের প্রতিটি তরুণ এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে এগিয়ে আসছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।

নিতিন বলেন, দীর্ঘকাল ধরে ভারতে আমরা একটি অভিন্ন স্বপ্ন নিয়ে ঐক্যবদ্ধ হতে পারিনি। তবে আমাদের সৌভাগ্য যে, আমরা এমন সব নেতা পেয়েছি যাঁরা একটি স্বপ্নকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। এই পথের মূল মন্ত্র হলো—সকলের সমর্থন, সকলের উন্নয়ন, সকলের আস্থা এবং সকলের প্রচেষ্টা। এই মন্ত্রকে পাথেয় করে আমরা একটি বিকশিত ভারত গড়ে তুলতে চাই। ২০৪৭ সালের মধ্যে আমাদের ভারত যাতে বিকশিত রাষ্ট্রে পরিণত হয়, তা যেন সবারই স্বপ্ন হয়ে ওঠে। আমাদের এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পঞ্জাবের তরুণ প্রজন্মের কাছে নিতিনের আহ্বান, মাদকাসক্তির বিরুদ্ধে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে, কারণ এটি অগণিত জীবন ধ্বংস করছে এবং সর্বত্র পরিবারগুলির ওপর বিরূপ প্রভাব ফেলছে। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর প্রাক্কালে, আসুন আমরা পঞ্জাব তথা সমগ্র দেশ থেকে মাদকাসক্তি নির্মূল করার সংকল্প গ্রহণ করি। আমরা সবাই মিলে নিশ্চিত করব, যেন আমাদের শেকড় ও শরীরকে দুর্বল করতে সক্ষম কোনও শক্তি আমাদের সমাজে স্থান না পায়।

নিতিন নবীন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আমি বিশ্ববাসীকে অভিনন্দন জানাই। যোগব্যায়াম আমাদের দেশকে এক নতুন পরিচিতি ও নতুন উদ্দীপনা জোগায়। আমি বিশ্বাস করি, পঞ্জাবের এখন সময় এসেছে মাদকের অভিশাপকে 'না' বলার।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande