
কলকাতা, ২১ জুন (হি.স.): বিকাশ ভবনের সামনে সম্মিলিত যোগ আসরে শামিল হলেন উচ্চপদস্থ আধিকারিক থেকে অন্যান্য কর্মীরা। রবিবার সকাল ৭টা থেকে শিক্ষা দফতরে এবং নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের কর্মী, আধিকারিক মিলিয়ে ২৭২ জন বিকাশ ভবনের সামনে যোগাভ্যাসে শামিল হন। উচ্চ শিক্ষা দফতরের অধীনে স্টেট ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ইন উইমেনের কয়েক জন নির্দেশক যোগ আসর পরিচালনার ভার নেন। ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন মধুমিতা মান্না, সিনিয়র স্পেশাল সেক্রেটারি চন্দনী টুডু ও অমিত রায়চৌধুরী, ডিরেক্টর অব টেকনিক্যাল এডুকেশন অনিন্দিতা গঙ্গোপাধ্যায়, পদস্থ কর্তা সৌভিক মুখোপাধ্যায়, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্পেশাল কমিশনার পর্ণা চন্দ প্রমুখ যোগ আসরে অংশ নেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ