চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে মৃত্যু যুবকের, শোকস্তব্ধ কালীঘাট
কলকাতা, ২২ জুন (হি. স.): চেতলার চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে জলে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রিচিক চক্রবর্তী (১৯)। তিনি কালীঘাট এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খব
সুইমিং পুল মৃত্যু


কলকাতা, ২২ জুন (হি. স.): চেতলার চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে জলে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রিচিক চক্রবর্তী (১৯)। তিনি কালীঘাট এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল প্রায় ৮টা ৪০ মিনিট নাগাদ রিচিক সুইমিং পুলে নামেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি সাঁতারের অনুশীলনের অংশ হিসেবে দীর্ঘক্ষণ জলের নিচে নিঃশ্বাস আটকে রাখার বা ‘ব্রিদ হোল্ড’ অনুশীলন করছিলেন। সেই সময় আচমকাই তিনি জলের নিচে অচেতন হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।ঘটনাটি নজরে আসতেই ক্লাবের ট্রেনার ও কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু এবং ক্লাবের সদস্যদের মধ্যে।খবর পেয়ে চেতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, অনুশীলনের সময় কোনও শারীরিক সমস্যা দেখা দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande