আসানসোল ডিভিশনে কিছু ট্রেনের সময় পরিবর্তন
কলকাতা, ৩ জুন (হি. স. ) : রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রেলের পরিকাঠামোগত উন্নয়নের কারণে আসানসোল ডিভিশনে কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার পূর্ব রেলের তরফ থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে
আসানসোল ডিভিশনে কিছু ট্রেনের সময় পরিবর্তন


কলকাতা, ৩ জুন (হি. স. ) : রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রেলের পরিকাঠামোগত উন্নয়নের কারণে আসানসোল ডিভিশনে কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার পূর্ব রেলের তরফ থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

রেল সূত্রে খবর, আসানসোল ডিভিশনের অন্তর্গত বাসুকীনাথ ইয়ার্ডে জলনিকাশি ব্যবস্থার উন্নতির জন্য জরুরি মেরামতি কাজ করা হবে। এই কাজের জন্য আগামী ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিন ৪ ঘণ্টার (সকাল ১০:১০ টা থেকে দুপুর ২:১০ টা পর্যন্ত) ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে।

এর ফলে আগামী ০৪.০৬.২০২৬ থেকে ০৬.০৬.২০২৬ পর্যন্ত দুটি ট্রেনের সময়সূচী পরিবর্তন বা পুনঃনির্ধারণ করা হয়েছে।

৭৩৪৮৪ জাসিডি – দুমকা প্যাসেঞ্জার: ট্রেনটি তার নির্ধারিত সময়ের চেয়ে ১৫০ মিনিট (২ ঘণ্টা ৩০ মিনিট) দেরিতে ছাড়বে। অন্যদিকে, ৬৩০৮১ রামপুরহাট – জাসিডি মেমু : ট্রেনটি তার নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট দেরিতে ছাড়বে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande