সম্বলপুর বাইপাসে ভয়াবহ আগুন, পুলিশের তৎপরতায় এড়ালো বড়সড় দুর্ঘটনা
ধামতারি, ৩ জুন (হি.স.): ছত্তিশগড়ের সম্বলপুর বাইপাস রোডের ধারে লাগে ভয়াবহ আগুন। মঙ্গলবার গভীর রাতে আচমকাই রাস্তার ধারে ভয়াবহ আগুন লাগায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় ওই এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ত
সম্বলপুর বাইপাসে ভয়াবহ আগুন, ধামতারি পুলিশের তৎপরতায় এড়ালো বড়সড় দুর্ঘটনা


ধামতারি, ৩ জুন (হি.স.): ছত্তিশগড়ের সম্বলপুর বাইপাস রোডের ধারে লাগে ভয়াবহ আগুন। মঙ্গলবার গভীর রাতে আচমকাই রাস্তার ধারে ভয়াবহ আগুন লাগায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় ওই এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশ এবং দমকলবাহিনীকে খবর দেয় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষন এবং উদ্ধারকার্য শুরু করে। পরবর্তীতে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে কয়েকঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ এবং দমকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার ফলেই বড় দুর্ঘটনা এড়ানো গেছে। স্থানীয়দের উদ্দেশে এদিন পুলিশের তরফ থেকে জানানো হয়, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়াই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande