তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার
কলকাতা, ৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার। ১৪ বছর ধরে সল্টলেকে বাড়ি দখল করেছিলেন এবং সেই বাড়িটিকে অফিস তৈরি করেছিলেন বলে অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আইনি নোটিস দেওয়া হয়েছিল কিন্তু তিনি বাড়িটি ছাড়েননি বলে
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার


কলকাতা, ৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার। ১৪ বছর ধরে সল্টলেকে বাড়ি দখল করেছিলেন এবং সেই বাড়িটিকে অফিস তৈরি করেছিলেন বলে অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আইনি নোটিস দেওয়া হয়েছিল কিন্তু তিনি বাড়িটি ছাড়েননি বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে জানা গেছে। বুধবার বাড়ির মালকিন আরতি রায়চৌধুরী রাস্তায় জয়প্রকাশ মজুমদারকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানা এসে পৌঁছয়। তাঁর কিছু পরেই জয়প্রকাশ মজুমদার এবং বাড়ির মালকিনকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বুধবার ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দুইপক্ষের বিবাদ হয়। স্থানীয় বাসিন্দারা জয়প্রকাশ মজুমদারকে দেখে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। জয়প্রকাশকে ঘিরে ওঠে ‘চোর চোর’ স্লোগান। গাড়ির ভিতরে নিরুপায় হয়ে বসে থাকতে দেখা যায় জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ মৌখিকভাবে বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও স্থানীয় লোকজন তা মানতে চাননি। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেক এলাকায়। এরপরই পুলিশ এসে তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande