
বারইগ্রাম (অসম), ১৫ জুলাই (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার থেকে বারইগ্রাম আশ্রমে শুরু হচ্ছে ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ৫৬-তম পূর্ণ তিরোধান উৎসব।
উৎসবের তথ্য দিতে গিয়ে আশ্রম পরিচালন সমিতির সভাপতি সুনীল পাল এবং সম্পাদক তরুণ চৌধুরী জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৭-টা ৪৪ গতে হরিনাম বজে প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ রাধারমণ গোস্বামী জিউয়ের ৫৬-তম পূর্ণ তিরোধান উৎসবের সূচনা হবে।
পরেরদিন শুক্রবার (১৭ জুলাই) ভোর ৪-টা শুভ মঙ্গলারতি হরিনাম বজের সংকীর্তন শুভারম্ভ হবে। সকাল ৬.৪৯টায় গুরু পূজা, তার পর সকাল ১১টায় অঞ্জলি প্রদান, দুপুর ১২টায় মহাপ্রসাদ বিতরণ। রাত ৮-টায় প্রভুপাদের সমবেত উপাসনা। ১৮ জুলাই শনিবার প্রাতে মহাপ্রভুর বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা এবং হরিনাম যজ্ঞে সমাপন দধির ভাণ্ড ভঞ্জন ও মোহন্ত বিদায়। তিন দিনে বিশাল উৎসবকে সার্থক করে তুলতে ভক্ত-শিষ্যদের সহযোগিতা চেয়েছেন আশ্রম পরিচালন সমিতির সভাপতি সুনীল পাল এবং সম্পাদক তরুণ চৌধুরী
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস