
কলকাতা, ২০ জুলাই (হি.স.): ২০২৬ ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্বকাপে ফেয়ার প্লে পুরস্কার সেই দলকে প্রদান করা হয়, যারা অনুকরণীয় ন্যায্য আচরণ প্রদর্শন করে এবং যাদের শৃঙ্খলাজনিত রেকর্ড সবচেয়ে ভালো।
পেনাল্টি শুটআউটের পর মরক্কোর কাছে ৩২ দলের রাউন্ডে বাদ পড়ে ডাচরা। গ্রুপ ‘এফ’-এ শীর্ষস্থান অধিকার করে তারা নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিল। চারটি ম্যাচ থেকে নেদারল্যান্ডসের খেলোয়াড়দের মাত্র তিনটি হলুদ কার্ড দেখানো হয়েছে এবং কোনো লাল কার্ড দেখানো হয়নি। বিশ্বকাপে এটিই নেদারল্যান্ডসের প্রথম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।
এ ক্ষেত্রে ব্রাজিলই সবচেয়ে সফল দল, যারা চারবার এই শিরোপা জিতেছে। বাজিল এই ফেয়ার প্লে ট্রফি জিতেছে ১৯৮২, ১৯৮৬, ১৯৯৪ ও ২০০৬ সালে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি