
কলকাতা, ২০ জুলাই (হি. স.) : ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন - কলকাতা, ইন্ডিয়া এর উদ্যোগে ১ম ফেডারেশন কাপ ২০২৬ ও প্রথম ন্যাশনাল গেমস - ২৬ এর আসর বসছে কলকাতা শহরে। আগামী ৪-৬ ডিসেম্বর তা বিধাননগরের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে। এই ঘোষণা করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা জয়ন্ত আভা গুহ। উল্লেখ্য, সারা দেশের বিভিন্ন প্রান্তের আ্যথলিটস থেকে শুরু করে কোচেস, জাজেস ও টেকনিক্যাল অফিসিয়ালস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরাও জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগদানে আগ্রহী। প্রসঙ্গতঃ বিগত সরকারের শাসনকালে এই ক্ষেত্রে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের উন্নয়নের যে ছবি তুলে ধরা হয়েছে তা অত্যন্ত বেদনার। সেইসঙ্গে নতুন বিজেপির সরকারের আমলে তাদের কাছে সংস্থার কাতর আর্জি হল - উদ্ভূত সমস্যার সমাধানে রাজ্য সরকারের তরফেও বিজ্ঞান ভিত্তিক এবং প্রতিষ্ঠানগত উন্নয়নের নিরিখে যোগাসন, ফিটনেস ও বডি বিল্ডিং এর উপর গুরুত্ব আরোপ করা দরকার। উল্লেখ্য, এদিন মোট নয় দফা প্রস্তাব রাখা হয়েছে। শীঘ্রই তা জমা পড়বে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত