
আরামবাগ, ১০ আগস্ট (হি.স.) : শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে তারকেশ্বরের ঐতিহ্যবাহী তারকনাথ মন্দিরে পুজো দিতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী সুমনা সরকার। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।
শ্রাবণের পুণ্যতিথিতে মন্দিরে পৌঁছে তারকনাথের পুজো ও প্রার্থনা করেন মন্ত্রী। বিধায়ক সন্তু পানও বাবা তারকনাথের চরণে পুজো নিবেদন করেন। শ্রাবণ মাসের সোমবারকে কেন্দ্র করে এদিন তারকেশ্বর মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
পুজো শেষে বাবা ভোলেনাথের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সকলের শান্তি, সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। মহাদেবের কৃপায় মানুষের জীবন আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই প্রার্থনাই উঠে আসে এদিনের অনুষ্ঠানে।
শ্রাবণ মাসে তারকেশ্বরের তারকনাথ মন্দিরে পুজো দিতে দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে। সেই আবহেই চতুর্থ সোমবার মন্ত্রী ও বিধায়কের মন্দিরে উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA