রান্নার সময় প্রেসার কুকার বিস্ফোরণ, আরামবাগ মহকুমা হাসপাতালে চাঞ্চল্য
আরামবাগ , ১০আগস্ট (হি.স.) : সোমবার দুপুরে আরামবাগ মহকুমা হাসপাতালের মা ক্যান্টিনে রান্নার সময় আচমকাই প্রেসার কুকার বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকা বিকট শব্দে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। জানা যায়, মা ক্যান্টিনে রান্নার কাজ চ
বাস্ট হওয়া  কুকার


আরামবাগ , ১০আগস্ট (হি.স.) : সোমবার দুপুরে আরামবাগ মহকুমা হাসপাতালের মা ক্যান্টিনে রান্নার সময় আচমকাই প্রেসার কুকার বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকা বিকট শব্দে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়।

জানা যায়, মা ক্যান্টিনে রান্নার কাজ চলাকালীন আচমকাই প্রেসার কুকারটি বিস্ফোরিত হয়। বিকট শব্দ শুনে হাসপাতালের কর্মী, রোগীর পরিজন ও অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় কোনও হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। কী কারণে প্রেসার কুকারটি বিস্ফোরিত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে কিছুক্ষণ আতঙ্কের পরিবেশ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande