খানাকুলে বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন, মানুষের পরিষেবা আরও সহজ করার উদ্যোগ
আরামবাগ, ১০ আগস্ট (হি.স.) : খানাকুল বিধানসভা এলাকার সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও সহজ ও সুগম করে তুলতে সোমবার খানাকুলের রাজহাটী ভীমতলা এলাকায় উদ্বোধন হল বিধায়ক সেবা কেন্দ্রের। এদিন ফিতে কেটে এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে নতুন এই সেবা কেন্দ্রের
কার্যালয়ের উদ্বোধন করছেন বিধায়ক সুশান্ত ঘোষ


আরামবাগ, ১০ আগস্ট (হি.স.) : খানাকুল বিধানসভা এলাকার সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও সহজ ও সুগম করে তুলতে সোমবার খানাকুলের রাজহাটী ভীমতলা এলাকায় উদ্বোধন হল বিধায়ক সেবা কেন্দ্রের।

এদিন ফিতে কেটে এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে নতুন এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তাঁর উপস্থিতিতেই সেবা কেন্দ্রটির উদ্বোধন সম্পন্ন হয়।

বিধায়ক সুশান্ত ঘোষ জানান, এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রয়োজনীয় পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি যাতে সহজেই তাঁর কাছে পৌঁছতে পারে, সেই লক্ষ্যেই এই বিধায়ক সেবা কেন্দ্র চালু করা হয়েছে। আগামী দিনে এই অফিস থেকেই তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হবেন।

এলাকার বাসিন্দাদের আশা, নতুন এই বিধায়ক সেবা কেন্দ্র চালু হওয়ায় খানাকুল বিধানসভা এলাকার মানুষের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও নিবিড় হবে এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande