(আপডেট) শহরের খ্যাতনামা স্কুলে অসুস্থ ২৯ পড়ুয়া, স্কুলে তদন্তে বিশেষজ্ঞ প্রতিনিধিদল
কলকাতা, ১১ আগস্ট (হি.স.): কলকাতার একটি খ্যাতনামা স্কুলের ২৫ জন ছাত্রীর অসুস্থতার খবর সোমবারই মিলেছিল। মঙ্গলবার সকালে নতুন করে আরও ৪ পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর মিলেছে। জ্বর, বমি ভাবের সমস্যা নিয়ে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এর ফলে অসুস্থ
(আপডেট) শহরের খ্যাতনামা স্কুলে অসুস্থ ২৯ পড়ুয়া, স্কুলে তদন্তে বিশেষজ্ঞ প্রতিনিধিদল


কলকাতা, ১১ আগস্ট (হি.স.): কলকাতার একটি খ্যাতনামা স্কুলের ২৫ জন ছাত্রীর অসুস্থতার খবর সোমবারই মিলেছিল। মঙ্গলবার সকালে নতুন করে আরও ৪ পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর মিলেছে। জ্বর, বমি ভাবের সমস্যা নিয়ে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এর ফলে অসুস্থ পড়ুয়াদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯।

উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের আরও ৪ পড়ুয়াকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ২৫ জন ভর্তি হয়েছিল। মঙ্গলবার আরও ৪ পড়ুয়া হাসপাতালে ভর্তি হওয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯। কী কারণে এমন অবস্থা হল, তা খতিয়ে দেখতে বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার স্কুলের হস্টেলে যায় স্বাস্থ্য দফতর এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন–এর প্রতিনিধিদল। এ দিন ওই প্রতিনিধিরা স্কুল থেকে পানীয় জলের নমুনা, মিড-ডে মিলের নমুনা সংগ্রহ করেন। পার্ক ইনস্টিটিউশন স্কুলের হস্টেলের পাশেই রয়েছে কমিউনিটি কিচেন। সেখান থেকে বিভিন্ন স্কুলে খাবার সরবরাহ করা হয়। মঙ্গলবার সেখানেও যায় একাধিক বিশেষজ্ঞ প্রতিনিধিদল। স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল, কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা-র তরফেও নমুনা সংগ্রহ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande