গোঘাট–১ ব্লকের ৩ নম্বর মণ্ডলে সরকারি প্রকল্প নিয়ে কর্মশালা
আরামবাগ , ১১ আগস্ট (হি.স.): সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প ও জনমুখী পরিষেবার সুফল আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার গোঘাট–১ ব্লকের ৩ নম্বর মণ্ডলে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হলো। বিডিও-র উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত
বিধায়কের উপস্থিতিতে গোঘাট এক নম্বর ব্লকে বৈঠক


আরামবাগ , ১১ আগস্ট (হি.স.): সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প ও জনমুখী পরিষেবার সুফল আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার গোঘাট–১ ব্লকের ৩ নম্বর মণ্ডলে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হলো। বিডিও-র উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার।

কর্মশালায় সরকারি বিভিন্ন প্রকল্প, জনমুখী পরিষেবা এবং সাধারণ মানুষ কীভাবে সেই পরিষেবাগুলির সুবিধা গ্রহণ করতে পারবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রশাসন ও স্থানীয় স্তরের প্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিধায়ক প্রশান্ত দিগার বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপরও তিনি জোর দেন।

এই ধরনের কর্মশালা সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তাঁদের নানা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande