প্রতাপগড়ে ‘হর ঘর তিরঙ্গা’, বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান বিরসা মুণ্ডা শক্তি কেন্দ্রের সদস্যদের
আগরতলা, ১১ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার উৎসবের আবহ তৈরি হয় ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়ার শান্তিপাড়া এলাকায়। ২০ নম্বর বিরসা মুণ্ডা শক্তি কেন্দ্রের উদ্যোগে এদিন এলাকার বিভিন্ন বা
হর ঘর তিরঙ্গা কর্মসূচি


আগরতলা, ১১ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার উৎসবের আবহ তৈরি হয় ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়ার শান্তিপাড়া এলাকায়। ২০ নম্বর বিরসা মুণ্ডা শক্তি কেন্দ্রের উদ্যোগে এদিন এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের জন্য বাসিন্দাদের আহ্বান জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে শক্তি কেন্দ্রের সদস্যরা বাড়ি বাড়ি যান এবং আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান। স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে দেশের প্রতি শ্রদ্ধা ও জাতীয়তাবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা।

এদিন এলাকার প্রবীণ নাগরিকদের বিশেষভাবে সম্মান জানিয়ে তাঁদের হাতে জাতীয় পতাকা তুলে দেন শক্তি কেন্দ্রের সদস্যরা। প্রবীণদের হাতে তিরঙ্গা তুলে দেওয়ার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও দেশের প্রতি তাঁদের অবদানের কথাও স্মরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২০ নম্বর বিরসা মুণ্ডা শক্তি কেন্দ্রের ইনচার্জ বিপ্লব সাহা-সহ অন্যান্য সদস্য ও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। এলাকার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা পৌঁছে দেওয়া এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। একইসঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল যথেষ্ট উদ্দীপনা। স্বাধীনতা দিবসের আগে এলাকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশাত্মবোধের পরিবেশ আরও জোরদার করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান কর্মসূচির উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande