বাংলায় আইএসআই কানেকশনের সন্দেহে আরও ৩ জন গ্রেফতার
কলকাতা, ১৫ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-র সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে গ্রেফতারের ধারা অব্যাহত রয়েছে। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসের দিন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কোচবিহার জেলার দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ থেকে
গ্রেফতার


কলকাতা, ১৫ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-র সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে গ্রেফতারের ধারা অব্যাহত রয়েছে। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসের দিন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কোচবিহার জেলার দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ থেকে তিন যুবককে গ্রেফতার করেছে। তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, ধৃতেরা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্স শুক্রবার গভীর রাতে দিনহাটা শহরে অভিযান চালায়। সেই সময় সাহেবগঞ্জ এলাকা থেকে রশিদুল, নাসিরুদ্দিন এবং শফিকুল নামের তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজনের বাড়ি বিহারের কিষাণগঞ্জে এবং বাকি দুজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

তিনজনকেই পুলিশি হেফাজতে চেয়ে দিনহাটা আদালতে পেশ করা হয়। আদালত ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রের দাবি, ধৃত অভিযুক্তদের কাছ থেকে ভারতীয় সিম কার্ড পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের মাধ্যমে পাকিস্তানে জাল নোট পাচারের কারবারে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে। এর আগে নয়াহাটে জাতীয় তদন্ত সংস্থার অভিযানের সময় আইএসআই এজেন্ট সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। সীমান্ত ঘেঁষা দিনহাটা এলাকায় এই গ্রেফতার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা এক যুবক গ্রেফতার হওয়ার পর কর্ণাটক পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ যৌথভাবে বসিরহাটে অভিযান চালাচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি তাঁর সম্ভাব্য যোগাযোগ ও যোগসাজশের বিষয়টি খতিয়ে দেখছে।

গত কয়েক দিনে আইএসআই-র সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে রাজ্যে একাধিক গ্রেফতার ঘটনা ঘটেছে। বর্ধমান, হাবড়া এবং কলকাতার তপসিয়া এলাকা থেকেও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি এই সমস্ত ঘটনার মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande