প্রয়াত ফুটবলপ্রেমীদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি সিএবি-তে
কলকাতা, ১৬ আগস্ট (হি. স.) : প্রতিবছর ১৬ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ফুটবলপ্রেমী দিবস। স্মরণ করা হয় সেই ১৬ জন ফুটবলপ্রেমীকে যাঁরা ১৯৮০ সালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দেখতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সের গ্যালার
সিএবি-র উদ্যোগে রঞ্জি স্টেডিয়ামে হত শহীদদের প্রতি শ্রদ্ধা


কলকাতা, ১৬ আগস্ট (হি. স.) : প্রতিবছর ১৬ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ফুটবলপ্রেমী দিবস। স্মরণ করা হয় সেই ১৬ জন ফুটবলপ্রেমীকে যাঁরা ১৯৮০ সালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দেখতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সের গ্যালারিতে উত্তেজনা ছড়িয়েছিল। যার ফলে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে মারা যান ১৬ জন দর্শক৷ সেই মর্মান্তিক স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র সচিব বাবলু কোলে। নিহত ১৬ জনের স্মৃতিতে এদিন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande