
বীরভূম, ১৬ আগস্ট (হি.স.): পাঁচ বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর যথাযথ তদন্ত চাইলেন বোলপুরের সাংসদ অসিত মাল। ‘রাজনৈতিক গুরু’ আশিসের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি। অসিত বলেন, “ছোট থেকেই রাজনৈতিক গুরু হিসেবে আশিসদাকে দেখেছি। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়েছি বিভিন্ন সময়ে। আমি কেন, রাজ্যজুড়ে ওঁর স্বচ্ছ ভাবমূর্তির একটা নাম ছিল। এই মৃত্যুর কারণ যথাযথ ভাবে পুলিশ তদন্ত করে দেখুক।”
তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বলেন, বীরভূমের অত্যন্ত সৎ ও উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন আশিস। তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেকেই রাজনীতিতে এসেছিলেন। এটি কেবল বীরভূম নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই এক অপূরণীয় ক্ষতি। ওই সুইসাইড নোটের ভিত্তিতে তদন্ত হওয়া উচিত। তিনি পাঁচবারের বিধায়ক এবং একজন প্রাক্তন সরকারি আধিকারিক ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ