‘বন্দে মাতরম্’ নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত তুষ্টিকরণের রাজনীতির প্রমাণ: সুরেশ ভট্ট
হলদ্বানি, ২০ আগস্ট (হি.স.): কংগ্রেস ওয়ার্কিং কমিটির ‘বন্দে মাতরম্’-এর মাত্র দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন উত্তরাখণ্ড রাজ্যস্তরের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য ও অনুসূচিত জাতি-জনজাতি পরিষদের উপাধ্যক্ষ সুরেশ ভট্ট। তাঁর দাবি, এই
‘বন্দে মাতরম্’ নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত তুষ্টিকরণের রাজনীতির প্রমাণ: সুরেশ ভট্ট


হলদ্বানি, ২০ আগস্ট (হি.স.): কংগ্রেস ওয়ার্কিং কমিটির ‘বন্দে মাতরম্’-এর মাত্র দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন উত্তরাখণ্ড রাজ্যস্তরের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য ও অনুসূচিত জাতি-জনজাতি পরিষদের উপাধ্যক্ষ সুরেশ ভট্ট। তাঁর দাবি, এই সিদ্ধান্ত কংগ্রেসের তুষ্টিকরণের রাজনীতি এবং দেশবিরোধী মানসিকতারই প্রমাণ।

সুরেশ ভট্ট বলেন, ১৯৩৭ সালে মুসলিম তুষ্টিকরণের কারণে কংগ্রেস ‘বন্দে মাতরম্’-এর মাত্র দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আজও কংগ্রেস সেই সিদ্ধান্তেরই পুনরাবৃত্তি করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, ‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষে সম্পূর্ণ গান গেয়ে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে কংগ্রেসের এই সিদ্ধান্ত সেই প্রচেষ্টার বিরোধিতা করছে।

ভট্টের অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে কংগ্রেস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি এবং ‘বন্দে মাতরম্’ স্লোগান দিতে গিয়ে শহিদ হওয়া স্বাধীনতা সংগ্রামীদেরও অসম্মান করেছে। তাঁর দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ফের তুষ্টিকরণের রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande