বারাসত মেডিক্যালের লেডিস হোস্টেলে আগুন, আতঙ্কে হুলুস্থুল কাণ্ড!
বারাসত, ২০ আগস্ট (হি.স.): এবার আগুন আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগণার বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হস্টেলে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন আবাসিকরা। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সংলগ্ন লেডিস হস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে
বারাসত মেডিক্যালের লেডিস হোস্টেলে আগুন, আতঙ্কে হুলুস্থুল কাণ্ড!


বারাসত, ২০ আগস্ট (হি.স.): এবার আগুন আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগণার বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হস্টেলে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন আবাসিকরা। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সংলগ্ন লেডিস হস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে ঘরের বেশ কিছু আসবাবপত্র, পোশাক এবং নথিপত্র পুড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছেন দমকলকর্মীরা। হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিবেদিতা মিশ্র বলেন, ‘সকাল ৮টা নাগাদ হাসপাতালের এনটিএস বিল্ডিংয়ে পড়ুয়াদের একটি ঘর থেকে ধোঁয়া দেখা যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande