বীরভূমের নানুরে দুর্ঘটনায় মৃত্যু যুবকের, আহত আরও ৩ জন
বীরভূম, ২০ আগস্ট (হি.স.): বীরভূম জেলার নানুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের, এছাড়াও ৩ জন কমবেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নানুরের নতুনপাড়া গ্রাম সংলগ্ন নানুর-বোলপুর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ঋজু ধারা (২৭)। স্থা
পূর্বস্থলীতে তাঁতঘরে ধাক্কা মারল ডাম্পার, বড় দুর্ঘটনা থেকে রক্ষা


বীরভূম, ২০ আগস্ট (হি.স.): বীরভূম জেলার নানুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের, এছাড়াও ৩ জন কমবেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নানুরের নতুনপাড়া গ্রাম সংলগ্ন নানুর-বোলপুর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ঋজু ধারা (২৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্ণাহারের শ্বাসপুর গ্রাম থেকে মোটরবাইকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানুর থানার ডোংরা গ্রামের এক যুবক। প্রতক্ষ্যদর্শীরা জানান, সে সময়েই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছোট মালবাহী গাড়ির সঙ্গে মোটরবাইকটির সংঘর্ষ ঘটে। ঘটনা স্থলেই মোটরবাইক চালক যুবকের মৃত্যু হয়। আহত হয়েছেন তাঁর স্ত্রী। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ওই মালবাহী গাড়িটি আরও একটি মোটরবাইকে ধাক্কা মারে। সে মোটরবাইকের দুই আরোহীও অল্প আহত হয়েছেন। মালবাহী গাড়িটিকে পুলিশ আটক করেছে। যদিও চালক পলাতক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande