বাঁকুড়ার বড়জোড়ায় বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত ৩ জন শ্রমিক, ছড়ালো চাঞ্চল্য
বাঁকুড়া, ২০ আগস্ট (হি.স.): বাঁকুড়ায় বেসরকারি কারখানায় চুল্লি ফেটে গুরুতর জখম হলেন ৩ জন শ্রমিক। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় থাকা একটি কারখানায়। আহত ৩ শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে য
বাঁকুড়ার বড়জোড়ায় বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত ৩ জন শ্রমিক, ছড়ালো চাঞ্চল্য


বাঁকুড়া, ২০ আগস্ট (হি.স.): বাঁকুড়ায় বেসরকারি কারখানায় চুল্লি ফেটে গুরুতর জখম হলেন ৩ জন শ্রমিক। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় থাকা একটি কারখানায়। আহত ৩ শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।

বড়জোড়া থানার ঘুটগোড়িয়া শিল্প তালুকে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বিষাণপুরের বাসিন্দা জীবন ঘোষ (২৬) আহত হয়েছেন। এছাড়াও শিবশঙ্কর রায় (২৬) ও রাজেশ কুমার সিং (৩১) নামে বিহার থেকে আসা দুই শ্রমিক আহত হয়েছেন। বেসরকারি ইস্পাত তৈরির কারখানায় গলিত লোহায় ঝলসে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande