
আরামবাগ , ২৯ আগস্ট (হি.স.):
আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আরামবাগে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ-সহ প্রশাসনের আধিকারিকরা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন আরামবাগের সাংসদ মিতালী বাগ। তিনি বলেন, বিরোধী দলনেতা থাকাকালীনও শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের পাশে থেকেছেন। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মানুষের সমস্যা ও দুর্যোগের সময় তিনি একইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
মিতালী বাগের কথায়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতি প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়াবে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রীর আরামবাগ সফরকে ঘিরে এদিন প্রশাসনিক মহলে ছিল ব্যাপক তৎপরতা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামী দিনে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে, বৈঠকে সেই বিষয়গুলিই গুরুত্ব পায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA