কোনও রকমে নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরল লিভারপুল
লন্ডন, ২৪ আগস্ট (হি.স.) : খুব কষ্টে আন্দোনি ইরাওলার কোচিংয়ে একটি পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করল লিভারপুল। সেন্ট জেমস পার্কে রবিবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচ শেষ হতে তখন কয়েক সেকেন্ড বাকি, হারের শঙ্কা চোখ রাঙাচ্ছিল লি
কোনো রকমে নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরল লিভারপুল।


লন্ডন, ২৪ আগস্ট (হি.স.) : খুব কষ্টে আন্দোনি ইরাওলার কোচিংয়ে একটি পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করল লিভারপুল। সেন্ট জেমস পার্কে রবিবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচ শেষ হতে তখন কয়েক সেকেন্ড বাকি, হারের শঙ্কা চোখ রাঙাচ্ছিল লিভারপুলকে। শেষ মুহূর্তে একটা পেনাল্টি থেকে দমিনিক সোবোসলাইয়ে গোল করে নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরতে পারল অ্যানফিল্ডের দলটি।

এন্টনি এলাঙ্গার গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন কোডি হাকপো। দুই মিনিটের মধ্যে জো উইলকের গোলে আবার এগিয়ে যায় নিউক্যাসল। এরপর, একেবারে শেষ সময়ে সোবোসলাইয়ে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande