কানপুরে গঙ্গার ব্যারাজের কাছে আছড়ে পড়ল বিমান, মৃত দুই
কানপুর, ২৭ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি বিমান। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণের সময়ে আচমকা ভেঙে পড়ে বেসরকারি সংস্থার ট্রেনিং এয়ারক্র্যাফ্টটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। এয়ারক্র্যাফ্টে ছি
কানপুরে গঙ্গার ব্যারাজের কাছে আছড়ে পড়ল বিমান, মৃত দুই


কানপুর, ২৭ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি বিমান। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণের সময়ে আচমকা ভেঙে পড়ে বেসরকারি সংস্থার ট্রেনিং এয়ারক্র্যাফ্টটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। এয়ারক্র্যাফ্টে ছিলেন একজন ট্রেনি পাইলট ও ইনস্ট্রাক্টর। দু’জনেরই মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে নাত্থা পুরওয়া গ্রামের একটি মাঠে ট্রেনিং এয়ারক্র্যাফ্টট ভেঙে পড়ে। ভেঙে পড়ার তীব্র আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। দুর্ঘটনায় নিহতরা হলেন কর্নাটকের বাসিন্দা অভিষেক পূজারি এবং গুজরাটের বাসিন্দা সুমিত ভাটিয়া। এর মধ্যে প্রশিক্ষক পাইলটের ৩০০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande