
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.) : নেপালের আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বৃহস্পতিবার কলকাতা ইকোপার্কে বলেন, নেপালে ভয়াবহ বন্যায় ১৩৩ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর মিলেছে। আচমকা এই বন্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, রাসুয়ায় ভারী বৃষ্টির জেরে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। তবে উপগ্রহচিত্রে তিব্বতের দিকে ব্যাপক বৃষ্টিপাতের ছবি ধরা পড়েছে। বন্যার জেরে বিহার ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
দিলীপ বাবুর বক্তব্য, নেপালের এই দুর্যোগের সময় ভারত পাশে রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য ও সুবিধা নেপালে পৌঁছে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও নেপালে ত্রাণসামগ্রী পাঠাচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত