দেড় মাস পর খুললো ১০ নম্বর জাতীয় সড়ক, স্বস্তি পর্যটকদের
শিলিগুড়ি, ২৭ আগস্ট (হি.স.): প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে সিকিম ও শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ ফের চালু হয়েছে। গত ১৩ জুলাই ধসের কারণে সিকিমের ২০ মাইল এলাকার বরদাং-এ রাস্তাটি পুরো ক্ষতিগ্রস্ত
দেড় মাস পর খুললো ১০ নম্বর জাতীয় সড়ক, স্বস্তি পর্যটকদের


শিলিগুড়ি, ২৭ আগস্ট (হি.স.): প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে সিকিম ও শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ ফের চালু হয়েছে। গত ১৩ জুলাই ধসের কারণে সিকিমের ২০ মাইল এলাকার বরদাং-এ রাস্তাটি পুরো ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষয়ক্ষতি মেরামতের পর বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন চলাচলের জন্য এই সড়ক খুলে দেওয়া হয়েছে। তবে, নিরাপত্তার স্বার্থে এই পথে আপাতত একমুখী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ১০ নম্বর জাতীয় সড়ক পুনরায় চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং গাড়িচালকদের স্বস্তি মিলেছে। সিকিম ও উত্তরবঙ্গের সমতল অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় এবার আবার যাতায়াত সুগম হবে বলে আশা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande