৩ সেপ্টেম্বর বারাণসী পুরসভার সাধারণ সভা
বারাণসী, ২৭ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের বারাণসীতে পুরসভা সদনের সাধারণ অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। আগে এই বৈঠক ২৭ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার পুরসভার জনসংযোগ আধিক
৩ সেপ্টেম্বর বারাণসী পুরসভার সাধারণ সভা


বারাণসী, ২৭ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের বারাণসীতে পুরসভা সদনের সাধারণ অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। আগে এই বৈঠক ২৭ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার পুরসভার জনসংযোগ আধিকারিক সন্দীপ শ্রীবাস্তব এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মেয়র অশোক কুমার তিওয়ারির নির্দেশ অনুযায়ী আগামী ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে মৈদাগিনের টাউন হল সভাগৃহে পুরসভা সদনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়ে সমস্ত কাউন্সিলরকে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, গত তিন দিন ধরে বারাণসী শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এর জেরে বিভিন্ন এলাকায় জল জমে গেছে। জল দ্রুত সরানোর জন্য পুরসভার কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande