বিপাকে পড়লেন মমতা, হেস্টিংস থানায় বিএনএস-এর একাধিক ধারায় মামলা
কলকাতা, ২৯ আগস্ট (হি.স.): বিপাকে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। হেস্টিংস থানায় বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে মমতার বিরুদ্ধে। কলকাতা পুলিশ সূত্রের খবর, গত ২৮ আগস্ট ‘পশ্চিমবঙ্গ তৃণমূ
বিজেপির বিরুদ্ধে ফের সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৯ আগস্ট (হি.স.): বিপাকে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। হেস্টিংস থানায় বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে মমতার বিরুদ্ধে। কলকাতা পুলিশ সূত্রের খবর, গত ২৮ আগস্ট ‘পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ'-এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনের আয়োজকদের বিরুদ্ধে হেস্টিংস থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সংগঠনের সমর্থকরা ব্যারিকেড সরিয়ে ফেলে, পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে, ক্যাথেড্রাল রোডে যান চলাচল ব্যাহত করে এবং আদালতের বেঁধে দেওয়া সময়ের পরেও কর্মসূচি চালিয়ে যায়। ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ২২৩, ১২৫(ক), ১৩২ এবং ২৮৫ নম্বর ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande