ইউসিসি নিয়ে হাওড়ায় আইনজ্ঞদের সেমিনার
হাওড়া, ২৯ আগস্ট (হি.স.) : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড ) বা ইউসিসি নিয়ে শনিবার হাওড়ায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়। নিশচিন্দার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজে আয়োজিত এই সেমিনারে অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন আইনি, স
ইউসিসি নিয়ে হাওড়ায় আইনজ্ঞদের সেমিনার


ইউসিসি নিয়ে হাওড়ায় আইনজ্ঞদের সেমিনার


ইউসিসি নিয়ে হাওড়ায় আইনজ্ঞদের সেমিনার


ইউসিসি নিয়ে হাওড়ায় আইনজ্ঞদের সেমিনার


হাওড়া, ২৯ আগস্ট (হি.স.) : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড ) বা ইউসিসি নিয়ে শনিবার হাওড়ায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়। নিশচিন্দার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজে আয়োজিত এই সেমিনারে অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন আইনি, সাংবিধানিক ও সামাজিক দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আইনজ্ঞ ও শিক্ষাবিদরা। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ এবং সিটিজেন্স অফ জাস্টিস,কলকাত-র যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সেমিনারের সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক এবং নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই।

এরপর কলেজের প্রেসিডেন্ট বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারত বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ হলেও সকলের পরিচয় ভারতবাসী। তাঁর মতে, সকল নাগরিকের জন্য সমান আইনি কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিভিন্ন সময়ে রাজনৈতিক বিরোধিতা থাকলেও আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে ইউসিসি-এর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত আইন বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে দেশের দায়িত্ব তাঁদের হাতেই থাকবে।

বক্তব্য রাখতে গিয়ে উমেশ রাই বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে ‘এক দেশ, এক আইন’-এর ধারণা দীর্ঘদিন ধরেই আলোচিত হয়ে আসছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘এক দেশ, এক আইন’-এর ভাবনার প্রসঙ্গ তুলে তিনি অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ইউসিসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ভুল ধারণা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কোনও ধর্মের বিরুদ্ধে নয় এবং এর ফলে কারও ধর্মীয় পরিচয় পরিবর্তন হবে না। ইউসিসি-এর উদ্দেশ্য ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা নয়, বরং বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার-সহ বিভিন্ন দেওয়ানি ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান আইনি কাঠামো গড়ে তোলা।

উত্তরাখণ্ডে ইউসিসি কার্যকরের প্রসঙ্গ তুলে উমেশ রাই বলেন, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আইন বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি ইউসিসি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করতে এবং বিষয়টি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি (ড.) সম্বুদ্ধ চক্রবর্তী এবং গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আইন বিভাগের সহযোগী অধ্যাপক (ড.) প্রেম কুমার আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন সাউথ কলকাতা ল’ কলেজের আইন বিভাগের সহকারী অধ্যাপক (ড.) মৌস্রী বসিষ্ঠা, যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের আইন বিভাগের সহকারী অধ্যাপক (ড.) সোমনাথ রায় এবং সমাজকর্মী ড. নির্মলেন্দু সামন্ত।

সেমিনারে উপস্থিত বিশিষ্ট অতিথিরা একে একে বক্তব্য রাখেন। আলোচনায় ইউসিসি-এর প্রয়োজনীয়তা, এর সাংবিধানিক অবস্থান, ব্যক্তিগত আইন এবং বিভিন্ন দেওয়ানি ক্ষেত্রে অভিন্ন আইনের সম্ভাব্য প্রভাব নিয়ে মতামত তুলে ধরা হয়। বিশেষ করে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং নাগরিকদের সমানাধিকারের মতো বিষয়গুলি আলোচনায় উঠে আসে।

ইউসিসি নিয়ে সমাজে প্রচলিত বিভিন্ন ধারণা ও প্রশ্নের আইনি ব্যাখ্যা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও আলোচকরা উল্লেখ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande